ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে উপজেলা নির্বাচনকে ঘিরে বিএনপি’র ঘরে আগুন : দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত-১৪

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০১৪ ৯:০৫ অপরাহ্ণ

PHOTO-Volarhatভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ  আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপিতে ভোলাহাট থেকে একক প্রার্থী দিতে  দলীয় নির্বাচনের মাধ্যমে একক প্রার্থী ঘোষণা দেয়ার সিদ্ধান্তে জোর তৎপর ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে। আর যারা এ কমিটিতে আসবেন তারাই কেবল ২২ ফেব্রুয়ারী ভোটে অংশ নিতে পারবেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ধনিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সদর ইউপির আহবায়ক ও উপজেলা বিএনপি শাখার সিনিয়ার সহসভাপতি মাহাতাব উদ্দিন ও যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি শাখার সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তোতা উপস্থিত থেকে সম্পন্ন করেন। কমিটি শেষে যে যার বাড়ী চলে যান। এক পর্যায়ে কমিটি প্রশ্নবিদ্ধ দাবী করে ওই দিন সন্ধ্যায় হাউসপুর গ্রামের কিছু নেতাকর্মীর মাঝে বাকবিতন্ডা বাধে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র যেমন লাদনা লাঠি, হাসুয়া, বল­ম^, ফার্সা, চাইনিজ কুড়াল, তীরধনুকসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে দু’গ্রুপের ২ মহিলাসহ ১৪ জন আহত হয় । আহতরা হাউসপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে আকবর(৩৫), তার সহোদর ভাই তাজাম্মুল হক ওরফে টানু(৪০) ও টুকু(৩৮), সাবুর উদ্দিনের ছেলে মিজানুর(৩৫) ও আব্দুল খালেক(৩৫), জালাল উদ্দিনের স্ত্রী মমতাজ(৩৫), আলাউদ্দিনের ছেলে দুলাল(২৩), মাসুদ আলীর ছেলে মোস্তফা(৫৫), মুনসুুর হোসেনের স্ত্রী নুৎফুন নেশা(৬০), মনসুর হোসেনের ছেলে ফজলুর রহমান(৩০), আঃ সালামের ছেলে হেলাল(২৬), আফজাল হোসেনের ছেলে সবুর(১২), তাজামুলের ছেলে রনি(১১), সাহেবজানের ছেলে সাবুর উদ্দিন(৬০)। আহতদের দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তাজামুল ইসলাম ও আকবর আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দিকে এ ঘটনায় স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে ছুটে যান। নির্বাচন মুহুর্তে বিএনপি’র মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় নির্বাচনে খারাপ প্রভাব পড়তে পারে কিনা এর উত্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বাবর আলী বিশ্বাস, উপজেলা বিএনপি সহসভাপতি সহঅধ্যাপক আমিনুল হক, প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, যুগ্ম সাধারণ সম্পাদক সহঅধ্যাপক আলহেলাল, সহসাধারণ সম্পাদক সহঅধ্যাপক শফিকুল ইসলাম তোতা বলেন, বিষয়টি নিস্পত্তি হলে উপজেলা নির্বাচনে তেমন কোন প্রভাব পড়বে না, তবে নিস্পত্তি না হলে প্রভাব পড়ার আশংকা রয়েছে বলে তারা জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!