ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০১৪ ৪:৩৪ অপরাহ্ণ

meherpurমেহের আমজাদ, মেহেরপুর : নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি। প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ সামসুজ্জোহা পার্কের শহীদ মিনারে মেহেরপুর – ১ আসনের এমপি ফরহাদ হোসেন দোদুল, জেলা প্রশাসক মাহামুদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী, পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতীক সংগঠনও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনে অর্ধনমিত রেখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনের বিভিন্ন সময়ে শহীদ সামসুজ্জোহা পার্কে আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান, ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা একাডেমিতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!