ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাহাড়ে পরিমলের কৃষি বিপ্লব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২০, ২০১৪ ৬:২৭ অপরাহ্ণ

Rangamati Agricalture picজসীম উদ্দিন তালুকদার, রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নীরব কৃষি বিপ্লব ঘটাচ্ছেন উপ-সহকারী কৃষি অফিসার পরিমল কান্তি ঘোষ। বিলাইছড়ি উপজেলা কৃষি অফিসে কর্মরত এই উপসহকারী কৃষি অফিসার দুর্গম পাহাড়ে কৃষকদের নিকট গিয়ে কৃষি পরামর্শ দিয়ে কৃষি কাজে উৎসাহ দিচ্ছেন। পাশাপাশি তিনি নিজ অর্থ ব্যয়ে আগ্রহী কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ দেয়ায় এবার কৃষকদের মুখে দেখা গেছে হাসির ঝিলিক। অন্যান্য বছরের ন্যায় বর্তমান রবি মৌসুমে বিলাইছড়ির ধুপ্যাচর এলাকায় ১০ শতক জমিতে তিনি শীতকালীন সবজির বাগান করেন। তার বাগানে তিনি নতুন জাতের বøকলি কপি, বারমাসি বেগুন, উন্নত জাতের চৈতি টমেটো, সীতা লাউ, বারিসীম এসব সবজির চাষ করেন। তাছাড়া সবজির বিভিন্ন বীজ নিজ উদ্যোগে তিনি অনেক কৃষকের মাঝে বিতরণ করায় কৃষকরাও তাকে অনুকরণ করে অনুরূপ বাগান করেন। তিনি কাপ্তাই হ্রদের কচুরিপানা থেকে কম্পোস্ট সার তৈরি করে উক্ত সার বাগানে ব্যবহার করেন। তিনি সবজি ক্ষেতে ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকা দমন করেন। তিনি উৎপাদিত সবজি বিভিন্ন লোকের মাঝে বিতরণ করেন। তার সৃজিত সবজি ক্ষেত দেখে এলাকার কৃষকরা কৃষি কাজে অনুপ্রেরণা পাচ্ছেন। স্থানীয় কৃষক জগৎজ্যোতি চাকমা, সাধন চন্দ্র চাকমা ও বীরলাল চাকমা বলেন পরিমলের কাছ থেকে কৃষি উপকরণ ও বীজ পেয়ে অনেক কৃষক এবার সবজি ক্ষেত করে আর্থিকভাবে লাভবান হযেছেন। তারা আরও জানায়, কৃষি কাজে তার পরামর্শ ও উৎসাহ পাওয়ায় কৃষকরা সফল হচ্ছেন। কৃষকরা জানায়, পরিমলের সঠিক পরামর্শ ও সহায়তার প্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে আ¤্রপালি, কমলা, আপেলকুল, লিচু, কলা এ সকল ফলের বাগান সৃজন হচ্ছে বিলাইছড়িতে। বর্তমান বোরো মৌসুমে কাপ্তাই হ্রদের জলভাসা জমিতে বোরো ধান চাষে তিনি কৃষকদের সঠিক পরামর্শ ও সহায়তা দিচ্ছেন বলে উক্ত উপ-সহকারী কৃষি অফিসার জানিয়েছেন। তিনি জানান ধান ক্ষেতে পার্সিং,এলসিসি ব্যবহার ও আলোর ফাঁদ ব্যবহারের পরামর্শ কৃষকদের দেয়া হচ্ছে। দুর্গম পাহাড়ে কৃষি কাজে ভূমিকা রাখায় জেলা ও উপজেলা কৃষি অফিস থেকে সাম্প্রতিক বছরগুলোয় তিনি একাধিকবার পুরস্কার পেয়েছেন বলে জানান।

Need Ads
error: কপি হবে না!