মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোট প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের প্রার্থী অ্যাড. মারুফ আহমেদ এক হাজার ৭১০ ভোটে, ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের আমীর মাও. মাহাবুবুল আলম ২৬ হাজার ৪০০ ভোটে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র মহিলা দলের সভানেত্রী রোমানা আহমেদ রুমা ৭ হাজার ৩৫২ ভোটে বিজয়ী হয়েছে।
গতকাল বুধবার রাত ১০ টায় জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানান, ১৯ দলীয় জোটের প্রার্থী অ্যাড. মারুফ আহমেদ বিজন (কাপ-পিরিচ) ৬৬ হাজার ৯৯৫ ভোট পেয়েন। তার একমাত্র প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোঃ গোলাম রসুল (আনারস) ৬৫ হাজার ২৮৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের আমীর মাও. মাহাবুবুল আলম (চশমা) ৭৪ হাজার ৭২১ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রব বিশ্বাস (টিউব-ওয়েল) ৪৮ হাজার ৩২১ ভোট পেয়েছেন। একই পদে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী প্রভাষক ফয়েজ মোহাম্মদ (তালা) ৯ হাজার ৮০৫ ভোট পেয়েছেন। নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র মহিলা দলের সভানেত্রী রোমানা আহমেদ রুমা (কলস) ৬৫ হাজার ১৮ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামিউন বশিরা পলি (হাঁস) ৫৭ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন।




