ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় জাতীয় স্কুল হকি টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৯, ২০১৪ ৯:৪৭ অপরাহ্ণ
কুমিল্লায় জাতীয় স্কুল হকি টুর্ণামেন্ট অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর সহযোগিতায় কুমিল্লা ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে জাতীয় স্কুল হকি টুর্ণামেন্ট-২০১৪ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে খেলার শুভ উদ্বোধন করেন- জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য মোহাম্মদ ইউসুফ ও জাফরুল আহসান বাবুল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ কুমিল্লা’র ব্যবস্থাপক কাজী মোতাহার হোসেন প্রমুখ।
ওই হকি খেলায় ৮টি শক্তিশালী দল অংশ গ্রহণ করেন। দল গুলো হলোঃ- কুমিল্লা মর্ডাণ হাই স্কুল, কুমিল্লা রফিক উদ্দিন মেমোরিয়াল হাই স্কুল, ব্রাহ্মণবাড়ীয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর রায়পুর মার্চেন্ট একাডেমী, কুমিল্লা ইউসুফ বহুমুখী কারিগরী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, ফেনী সোনাপুর উচ্চ বিদ্যালয়।
ওই খেলায় প্রথম ম্যাচ: কুমিল্লা রফিক উদ্দিন মেমোরিয়াল হাই স্কুল ও ক্ষ্রাহ্মণবাড়ীয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় ২-২ গোলে ড্র হয় এবং রফিক উদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের ৯নং জাসিধারী খেলোয়ার রোমানকে শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে মনোনীত করা হয়। দ্বিতীয় ম্যাচ:- চাঁদপুর ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় ০-২ গোলে বিজয়ী হয় এবং চাঁদপুর ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় এর খেলোয়ার খোরশেদকে শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে মনোনীত করা হয়। তৃতীয় ম্যাচ: কুমিল্লা ইউসুফ হাই স্কুলের ০-১ গোলে বিজয়ী হয় এবং কুমিল্লা ইউসুফ হাই স্কুলের খেলোয়ার মোঃ বিপ্লব হাসানকে শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে মনোনীত করা হয়। এ ছাড়াও চতুর্থ ম্যাচ:- বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর রায়পুর মার্চেন্ট একাডেমী বনাম কুমিল্লা মর্ডাণ হাই স্কুল খেলবে। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন- মোঃ লতিফুর রহমান, মোঃ রুহুল আমিন আকন্দ, রমিজ উদ্দিন আহমেদ ও হারুন অর রশিদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!