দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী দুর্গাপুরে পুর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের মারপিটে মহিলা সহ ৫জন আহত হয়েছে। আহতদের দুর্গাপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামে ভোর রাতে পারিবারিক বিষয় নিয়ে হাকিমের স্ত্রীর সাথে আবুল হোসেনের ছেলে টিপুর কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে উভয় পক্ষের মহিলা সহ ৫জন আহত হয়েছে। আহতরা হলেন সুমন আলী (১৫) আবুল হোসেন (৪০)নাসির হোসেন (৩৫) ইদ্রীস আলী (৫০), ও মর্জিনা বেগম (৩৫)। আহতদের মধ্যে আবুল হোসেনর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে ও বাকীদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।




