স্টাফ রিপোর্টার : শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল বুধবার। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বিকেলে একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দশম জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। শেরপুর একুশে বইমেলা উদযাপন পরিষদ এ বইমেলার আয়োজন করেছে। এবারের বইমেলায় মোট ২৬ টি স্টল স্থাপন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মেলা উদযাপন কমিটির আহবায়ক মোঃ হায়দর আলী জানান, এবারের বইমেলা প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সংবর্ধনাসহ প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা, নতুন বইয়ের প্রকাশন উৎসব, স্বরচিত কবিতা পাঠের আসর ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক, লেখক, গবেষক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন




