ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচনকে ঘিরে বইছে উৎসবের আমেজ : ছাতকে আ.লীগ, বিএনপি ও জামায়াতের চর্তুমুখী লড়াই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ১:৫৭ অপরাহ্ণ

Chhatak Photo-14.02.14জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে উপজেলা নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারনায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পোষ্টারে-পোষ্টারে ছেয়ে গেছে গোটা উপজেলা। গণসংযোগ, নির্বাচনী কর্মীসভা ও ভোটারদের সাথে মতবিনিময়ে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। কাক ডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত গ্রামে-গঞ্জে, হাট-বাজারে, পাড়া-মহল­ায় ভোট প্রার্থনায় প্রার্থীরা দৌড়-ঝাপ দিয়ে যাচ্ছেন। নাওয়া-খাওয়া উপেক্ষা করে ভোটের পাল­া নিজের দিকে ভারী করতে শেষ প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিজের ভোটের পাল­া ভারী করতে প্রার্থীরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নগদ টাকা অনুদান দিয়ে যাচ্ছেন। এ সুযোগে বিভিন্ন সামাজিক সংস্থা প্রার্থীদের কাছ থেকে অনুদান আদায় করে নিচ্ছে কৌশলে। নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে টাকার ছড়াছড়ি হওয়ার গন্ধও ইতিমধ্যে বাতাসে ভাসতে শুরু করেছে। প্রচার-প্রচারনায় প্রার্থীদের মধ্যে কেই মিছিয়ে না থাকলেও চেয়ারম্যান পদে এখানে আ.লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াই হবে চর্তুমুখি। এখানে ৭চেয়ারম্যান, ৮ভাইস চেয়ারম্যান ও ২মহিলা ভাইস চেয়ারম্যানের জমজমাট প্রচারনায় গোটা উপজেলায় বইছে উৎসবের আমেজ। আবার বিদ্রোহীদের নিয়ে কম-বেশি অন্তজ্বালায়ও ভোগছেন আ.লীগ-বিএনপি সমর্থিত প্রার্থীরা। এদিকে থেকে জামায়াতে ইসলামের এককপ্রার্থী এড. রেজাউল করিম তালুকদার (টেলিফোন) রয়েছেন বেশ সুবিধাজনক অবস্থানে। ৭চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪জনই আ.লীগ সমর্থিত। উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবরু মিয়া তালুকদারকে (ঘোড়া) কেন্দ্রিয়ভাবে দলীয় এককপ্রার্থী হিসেবে ঘোষনা করা হলেও স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিক তার ভগ্নিপতি অলিউর রহমান চৌধুরী বকুলকে (কাপ-পিরিচ) স্থানীয় আ.লীগের সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষনা করেন। এ নিয়ে দলের মধ্যে চরম অসন্তোষ ও অন্যান্য প্রার্থীদের মধ্যে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী প্রচারনায় মাঠে নামেন কোমর বেঁেধ। এদিকে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আ.লীগের বিবদমান দু’গ্র“পের মধ্যে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সমর্থিত গ্র“প আবরু মিয়া তালুকদারের পক্ষে প্রচারনায় নামে। আ.লীগের অপর দু’প্রার্থী আওলাদ আলী রেজা (দোয়াত-কলম) ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস মিয়া (চিংড়ি মাছ) মাঠে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বিএনপির দু’প্রার্থীর মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (একাংশের), সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন (হেলিকপ্টার) বিএনপির এককপ্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে বিএনপি একই অংশের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোহাম্মদ রূপা রাজা চৌধুরীও (আনারস) রয়েছেন মাঠে। সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন সমর্থিত বিএনপির কোন প্রার্থী না থাকায় এড. রেজাউল করিম তালুকদার এ গ্র“পের ভোটারদের কিছুটা সুবিধা পেতে পারেন বলে বিশ্লেষকদের ধারনা। তবে মুল লড়াইয়ে আবরু মিয়া তালুকদার, অলিউর রহমান চৌধুরী বকুল, নিজাম উদ্দিন ও এড. রেজাউল করিম তালুকদারের নাম উঠে এসেছে। তবে আওলাদ আলী রেজা, গিয়াস মিয়াও দৌড়ে পিছিয়ে নেই। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত প্রার্থী সায়েরা বেগম (হাঁস) ও বিএনপি সমর্থিত প্রার্থী নাসিমা আক্তার খান ছানা (কলস) যার-যার মতে প্রচারনা অব্যাহত রেখেছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়েও আ.লীগ রয়েছে নড়বড়ে অবস্থানে। ৮প্রার্থীর মধ্যে ৬প্রার্থীই রয়েছে আ.লীগের। আ.লীগ নেতা ফরহাদ হোসেন মিছবাহ (বই), সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদ (মাইক), যুবলীগ নেতা আবু সাদত লাহিন (টিউবওয়েল), এড. শাহাব উদ্দিন (তালা), সিতাব আলী (চশমা), ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান বাবলু (জাহাজ) সবাই নির্বাচনে নিজের বিজয়ে আশাবাদী। বিএনপির এমরান আহমদ (টিয়া পাখি) ও এড. আব্দুল জলিল (উড়ো জাহাজ)’র মধ্যে এমরান আহমদ অনেকটা এগিয়ে রয়েছেন। সবমিলিয়ে এখানের উপজেলা নির্বাচন জমে উঠেছে। এক পৌরসভার ও ১৩টি ইউনিয়নে এ উপজেলায় ২লক্ষ ২২হাজার ২শ’ ৬২জন ভোটার ১৯ফেব্র“য়ারি উপজেলার ৯৬টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌরসভা ২৫হাজার ৫শ’ ১১, সদর ইউনিয়ন ৭হাজার ৫৬, নোয়ারাই ইউনিয়ন ২০হাজার ১শ’ ৮, ইসলামপুর ইউনিয়ন ১৬হাজার ৯শ’ ৪৭, কালারুকা ইউনিয়ন ১৮হাজার ৫শ’ ২১, সৈদেরগাঁও ইউনিয়ন ১৪হাজার ৫শ’ ২৭, উত্তর খুরমা ইউনিয়ন ৯হাজার ৯শ’ ৯, দক্ষিণ খুরমা ইউনিয়ন ১৩হাজার ১শ’ ৫৭, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন ১৬হাজার ৯শ’ ২৮, চরমহল­া ইউনিয়ন ১২হাজার ৭শ’ ৮৩, ভাতগাঁও ইউনিয়ন ১৬হাজার ৩শ’ ৫২, দোলারবাজার ইউনিয়ন ১৮হাজার ৬শ’ ৭৮, জাউয়াবাজার ইউনিয়ন ১৮হাজার ৯শ’ ৩৯, সিংচাপইড় ইউনিয়ন ১২হাজার ৮শ’ ৫০ জন ভোটারের মধ্যে নারীর সংখ্যা বেশি। প্রার্থীরা নিজের বিজয় নিশ্চিত করতে নারী ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Shamol Bangla Ads

ছাতকে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবলুর নির্বাচনী পথসভা

ছাতকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান বাবলুর জাহাজ প্রতিকের সমর্থনে গতকাল রোববার দিনব্যাপী ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি, রাবারড্যাম, বনগাঁও, ইছামতি, রহমতপুর, নোয়াগাঁও, দারোগাখালি, ইসলামগঞ্জ, কুচবাড়ি গণসংযোগ শেষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। হাজী ওয়াহাব আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা অঞ্জন দাসের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান বাবলু। বক্তব্য রাখেন, পৌর যুবলীগের আহবায়ক সুহেল মাহমুদ, আশরাফুল হক খেলন, হাফিজ মিয়া, রমজান আলী, আনসার আলী, অলিউর রহমান, হাবিবুর রহমান, জয়নুল করিম, নুপুর দাস, টিটু দাস, জুবায়ের আহমদ, রুয়েল আহমদ, সুনু মিয়া, রঞ্জিত কর, সুয়েব আহমদ, তারেক আহমদ, তাপস দাস, আরিফ মিয়া, শিমুল আহমদ, মনি দাস, পিন্টু দাস প্রমুখ।

Shamol Bangla Ads

ছাতকে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের ব্যাপক গণসংযোগ

ছাতক নাগরিক ফোরাম মনোনীত ও ১৯ দলীয় জোটের যুগ্ম আহবায়ক রেজাউল করিম তালুকদারের টেলিফোন প্রতীকের সমর্থনে গতকাল রোববার দিনব্যাপী ছাতক সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণংযোগ করেছেন। গনসংযোগ শেষে ছাতক সদর ইউনিয়নের মাছুখালি, মলি­কপুর, আন্দারীগাঁও, বাউসা গ্রামে পৃথক ৪টি নির্বাচনী জনসভা অনষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম তালুকদার, সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারী হাফিজ জাকির হোসেন, জামায়াত নেতা লুৎফুর রহমান, মাওলানা রুহুল আমিন, নুরুল আমিন, শাহিদুর রেজা চৌধুরী, বিশিষ্ট মুরব্বী আলী আহমদ, বিএনপি নেতা এনামুল হক, কামরুল হাসান সবুজ, আশরাফ উদ্দিন প্রমুখ। এদিকে গতকাল রোববার বিকেলে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম তালুকদারের টেলিফোন প্রতীকের সমর্থনে ছাতক কালারুকা, গোবিন্দগঞ্জ, ভাঁতগাঁও, ধারনবাজার, জাউয়াবাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রচার মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জামায়াতের আমীর ও ১৯দলীয় জোটের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আকবর আলী, যুক্তরাজ্য প্রবাসী জামায়াত নেতা আবুল কালাম, সাবেক সেক্রেটারী সাহেদ আলী, জামায়াত নেতা মাওলানা একেএম ফরিদ উদ্দিন, উবায়দুল হক শাহিন, নুর আহমদ হিরন, দফতর ও অর্থ সম্পাদক আব্দুল আউয়াল, সিলেট মহানগর শিবির নেতা ইসলাম উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার নোমান আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহিবুর রহমান, সৈদেরগাঁও ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী জুনেদ আহমদ, আমিরুল হক মেম্বার, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারী আতিকুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক কবির আহমদ, যুবদল নেতা শিবলী সাদিক শিবলু, তেরাব আলী রনি, ডাঃ হারিছ আলী, সাবেক ছাত্র নেতা আবুল খয়ের, শামিম আহমদ, ছাত্র শিবির নেতা আব্দুল তাহিদ, জামায়াত নেতা আজিজুর রহমান, হানিফ আলী, লায়েক আহমদ, সোহেল আহমদ, হাফিজ ছাইদুল ইসলাম, রাজীব আহমদ, তাজুল ইসলাম, আবুল মুনছুর চৌধুরী, জামাল উদ্দিন, আমির হোসেন সোহাগ, মুজাহিদুল ইসলাম, অলিউর রহমান, নাজমুল ইসলাম, আলাউর রহমান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!