শ্যামলবাংলা ডেস্ক : প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় বাতিল হওয়া ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী ১৪ মার্চ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম জানান, ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা হবে।

প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় গত বছরের ৮ ডিসেম্বর এই ১৭ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়।
শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় সাত সেট প্রশ্নের মধ্যে ‘হোয়াংহো’ ও ‘মিসিসিপি’ সেট ফাঁস হয় বলে তদন্তে প্রমাণ মেলে।
ওই দুই সেটে পরীক্ষা হওয়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের পরীক্ষা বাতিল করা হয়।




