ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয়ের লড়াইয়ে হোসেনপুরে বিএনপি’র ১ আ’লীগের ৩ চেয়ারম্যান প্রার্থী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০১৪ ৭:১৩ অপরাহ্ণ

111হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুরে  বিএনপির একক ও আওয়ামীলীগের ৩ চেয়ারম্যানসহ ১২জন প্রার্থী জয়ের লড়াইয়ে মাঠ সরগরম রাখছেন।এক্ষেত্রে বড় দু’দলের প্রার্থীদের বিরামহীন গণসংযোগে উপজেলার সর্বত্রই এখন আন্দনঘন পরিবেশ বিরাজ করছে।প্রত্যন্ত গাম-গঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও অফিস পাড়ায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থী ও সমর্থকদের অব্যাহত গণসংযোগ।এ নির্বাচন বিএনপি-আ’লীগের অস্তিত্বের লড়াই।কেননা গত নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে বিএনপির মবিন ও আ’লীগের আয়ুব আলী জাতীয় পার্টির জনপ্রিয় প্রার্থী আব্দুল কাদির স্বপনের সাথে পরাজিত হয়েছিলেন।এবার জাতীয় পার্টির স্বপন প্রার্থী না হওয়ায় ও আ:লীগের একাধিক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী মবিন।তার পরও কে হবেন হোসেনপুরের সুযোগ্য চেয়ারম্যান তা নিয়ে চলছে ভোটারদের মধ্যে নানা হিসাব-নিকাশ।তবুও  জয়ের লক্ষে চলছে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর স্বপক্ষে বিরামহীন গণসংযোগ।
এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-উপজেলা বিএনপির আহবায়ক ও দলের একক প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মবিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আযুব আলী,সহসভাপতি আব্দুস ছালাম কমান্ডার, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, ও জাতীয় পার্টির মোঃ সোরহাব উদ্দিন মড়ল। ভাইস চেয়ারম্যান পুরুষ প্রার্থীরা হলেন- বিএনপির অধ্যাপক নরুল আমিন পারভেজ,আওয়ামীলীগের মোস্তাফিজুর রহমান মোবারিছ,আশরাফ হোসেন কবির ও আহাদুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপির শারমিন স্বপন,রোকেয়া বেগম ও আওয়ামীলীগের সেলিনা সারোয়ার।সব প্রার্থীই জয়ের মালা ছিনিয়ে আনতে মাঠ-ঘাট চষে বেড়ানোর পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

Need Ads
error: কপি হবে না!