টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর বিয়ে পাগল কালাচান ধর রাজকুমার ( ৬৫) দীর্ঘদিন ধরে বিয়ে করার জন্য এলাকার গন্যমান্ন ব্যক্তি ও ঘটকদের হাতে পায়ে ধরছে বিয়ে করার জন্য। বিয়ে পাগল কালাচাঁন ধরের স্ত্রী প্রায় ১২ বছর পূর্বে মারা যায়। মারা যাওয়ার পর ৬/৭ বছর নীরব ছিল। ৫বছর ধরে বিভিন্ন এলাকায় বিয়ে করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এতে বিয়ে করতে না পেরে বিয়ের জন্য মানুষের হাতে পায়ে ধরছে। এ কারনে তাকে এখন এলাকাবাসী বিয়ে পাগল বলে ডাকা ডাকি করে। ১৬ ফেব্রুয়ারী রবিবার সকালে বিয়ে পাগল রাজকুমার সাংবাদিক দেখে দৌড়ায়ে কাছে আসে। এসে বলেন সাংবাদিক ভাই আপনারাতো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান আপনাদের জানামতে কোন পাত্রি আছে কিনা?। এব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি ৫/৬ বছর যাবৎ বিয়ে করার জন্য ঘুরে বেড়াচ্ছি। স্থানীয় চেয়ারম্যান,মেম্বার ও গৌন্যমান্ন্য লোকের কাছে বিয়ের কথা বললে তারা হাসা হাসি করে তারা আমারে বিয়া করায়নি। এব্যাপারে উপজেলার বাগুটিয়া বাজারের এক মনোহরী দোকানদার জিতেন্দ্র চন্দ্র দাস ও কসমেটিক্্র দোকানদার রতন বলেন, রাজকুমার বিশ বছরের মেয়ে বিয়ে করার ইচ্ছা পোষন করছে কিন্তু এ বয়সের কোন পাত্রি তাকে বিয়ে করতে রাজি না। তারা আরো বলেন ভগবানের কাছে দোয়া করি কালাচাঁন রাজকুমারের মনের ভাসনা যেন পুরণ করে। তার গ্রামের বাড়ী উপজেলার পিচুটিয়া গ্রামের মৃত শষীমোহন ধরের ছেলে ।




