ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৫ দফা দাবীতে আগামী ১৮ এবং ১৯ ফেব্রুয়ারী ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৪ ৪:৪১ অপরাহ্ণ

kustiaকুষ্টিয়া প্রতিনিধি :   কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার সহ ৫ দফা দাবীতে আগামী ১৮ এবং ১৯ ফেব্র“য়ারী ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল। শনিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রেসকর্ণারে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের সভাপতি ওমর ফারুক এই ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বাস পুড়িয়ে দেয়ার মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদকে ২৯ জানুয়ারী কুষ্টিয়া শহর থেকে পুলিশ গ্রেফতার করে। এর প্রতিবাদে তার মুক্তিসহ ৫ দফা দাবীতে আগামী ১৮-১৯ ফেব্র“য়ারী মঙ্গল ও বুধবার এই ছাত্রধর্মঘট পালন করবে ইবি শাখা ছাত্রদল। ৫ দফা দাবীর মধ্যে রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদসহ গ্রেফতারকৃত সকল ছাত্রদল নেতাকর্মীর নি:শর্ত মুক্তি, তাদের মামলা প্রত্যাহার, সকল ছাত্র সংগঠনের সহাবস্থান, সকল শিক্ষার্থীর নিরাপত্ত¡া নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ বজায় রাখা ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা। সংবাদ সম্মেলনে ইবি শাখা ছাত্রদলের সভাপতিসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!