চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে শেখ মোঃ বাবুল হোসেন নামের এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনায় দু’সমর্থক গুরুতর আহত হয়েছে। আহতদের চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীসূতে জানাগেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ মোঃ বাবুল হোসেনের একটি মটরসাইকেল বহর চিতলমারী উপজেলা সদর অতিক্রম করে বারাশিয়া গ্রামস্থ সদর চেয়ারম্যানের বাড়ীর সামনে পৌছালে মোটরসাইকেলের সাথে অপর মটরসাইকেল জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় বড়বাড়িয়া গ্রামের কাবিল শেখের পুত্র মিন্টু শেখ (৩৫) ও নালুয়া গ্রামের আব্দুস ছত্তার শেখের পুত্র ফরিদ শেখ (৪২) গুরুতর আহত হয়। তবে মিন্টু শেখের অবস্থা আশংকা জনক। আহত দু’জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের চিকিৎসক চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ আশিষ অধিকারী জানান, আহত দু’জনের মধ্যে মিন্টু শেখের অবস্থা খুবই খারাপ।




