ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাটে সূর্যমূখীর চাষ করে আলোর মুখ দেখছেন কৃষকরা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৪ ২:৫৬ অপরাহ্ণ

isলালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের ফুলগাছ গ্রামের চাষীরা হাইজান জাতের সূর্যমূখী ফুলের চাষ করে সাফল্য অর্জনের আশা করছে। এবার রবি মৌসুমে প্রায় ৬শত হেক্টর জমিতে এ ফুলের চাষ করা হচ্ছে। মধু ও কোলষ্টেরলমুক্ত তেল উৎপাদন ছাড়াও এর মোছা ও গাছ জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়। অন্যন্য ফসলের পাশাপাশি বিকল্প হিসেবে হাইজান জাতের সুর্যমূখী ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছে চাষীরা।
চাষীরা বলেন, বীজের ন্যায্যমুল্য নিশ্চিত হলে আগামীতে ফুলের উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।এটা উন্নত জাতের ফুল, এর তেল উপকারী, দাম ও পাওয়া যায় বেশি, তাই এ ফুল উৎপাদন করি। বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহকারীরা আসছে আমাদের সাথে কথা বলছে, বিভিন্ন তেল কোম্পানী আমাদের কাছ থেকে বীজ নিতে চাচ্ছে তেল উৎপাদনের জন্য। শুধু সাফল্য অর্জন নয়, এ ফুলে লাভবান হলে সামনে উৎপাদন আরো বাড়িয়ে ‘ফুলগাছ গ্রাম’ নামের স্বার্থকতা ধরে রাখতে চান চাষীরা।
এদিকে তেল ফসলের উৎপাদন কমে যাওয়ায় সূর্যমূখী ফুল চাষে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি বিভাগ।
জেলা কৃষি অফিস জানায়, এবার ৫০ থেকে ৬০ হেক্টর জমিতে চাষ হয়েছে এ ফুল। বাজারজাতকরণের ভাল ব্যবস্থা গড়ে উঠলে ফুলের আবাদ যেমন বৃদ্ধি পাবে, তেমনি নিরাপদ তেলের ও সংস্থান হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।
অমৃত রায়

Need Ads
error: কপি হবে না!