ads

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : মাগুরার মহম্মদপুরে একাধিক প্রার্থী নিয়ে আ’লীগ-বিএনপি বেকায়দায়

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০১৪ ৫:১১ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন : মাগুরার মহম্মদপুরে একাধিক প্রার্থী নিয়ে আ’লীগ-বিএনপি বেকায়দায়

মোঃ কামরুল হাসান,মহম্মদপুর,মাগুরা :  মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থী নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই বেকায়দায়। স্থানীয় আওয়ামী লীগ দলীয় একক প্রার্থী চূড়ান্ত করতে গিয়ে ভোটের আগেই দু’বার ভোটের আয়োজন করে। তবে ভোটে জয়ী দলীয় প্রার্থীর বিরুদ্ধে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। বিএনপিতে অস্থীরতা চলে আসছে বেশ আগে থেকেই। উপজেলা বিএনপির পাল্টাপাল্টি কমিটিও রয়েছে। বিএনপির দু’গ্রুপ থেকেই প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই গ্রুপিংয়ের রাজনীতিতে দীর্ঘদিন ধরে জর্জরিত। উপজেলা পরষিদ নির্বাচনকে সামনে রেখে ক্রমেই বাড়ছে আভ্যন্তরীণ কোন্দল। দু’রাজনৈতিক দল এখন পুড়ছে আভ্যন্তরীণ কোন্দলে।
গত বুধবার দুপুরে প্রতীক বরাদ্দের পর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নতুন সমীকরণে ব্যস্ত হয়ে উঠছেন।
উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী গোলাম খোরশেদ শুভ্র পেয়েছেন কাপ পিরিচ প্রতীক। দলের দুই বিদ্রোহী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পেয়েছেন আনারস এবং দোয়াত কলম প্রতীক পেয়েছেন অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।
বিএনপি থেকে চেয়ারম্যান পদে উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন পেয়েছেন ঘোড়া প্রতীক। দলের বিদ্রোহী গ্রুপের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী করিম পেয়েছেন হেলিকপ্টার প্রতীক।
টেলিফোন প্রতীক পেয়েছেন জামায়াতের উপজেলা শাখার সাবেক আমীর গোলাম আকবর এবং ইসলামী আন্দোলনের আবু মুসা খলিলুর পেয়েছেন মোটর সাইকেল প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারা মিয়া পেয়েছেন চশমা প্রতীক। টিয়া পাখি প্রতীক পেয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান।
বিএনপি থেকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শাখার সভাপতি আলীমুজ্জমান পেয়েছেন তালা প্রতীক ও দলের অপর প্রার্থী এম. এম. রেজাউল হক পেয়েছেন জাহাজ প্রতীক। একই পদে টিউবওয়েল প্রতীক পেয়েছেন জামায়াতের আশরাফুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডলি রেজা পেয়েছেন হাঁস প্রতীক। দলের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না রাণী বিশ্বাস পেয়েছেন কলস প্রতীক। বিএনপি থেকে একই পদে ফুটবল প্রতীক পেয়েছেন রউফুন্নাহার এবং জামায়াতের রেশমা পারভীন পেয়েছেন সেলাই মেশিন।
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি মহম্মদপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!