ads

বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের আগে দুই দফা বাড়তে পারে সয়াবিন তেলের দাম

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৭, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ

চলতি মাসের শুরুতেই সিদ্ধান্ত হয়েছিলো বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম কমানোর। তবে দুই সপ্তাহ কেটে গেলেও নির্ধারিত দামের সয়াবিন তেল বাজারে সরবরাহ করেনি কোম্পানিগুলো। গত সপ্তাহে নতুন দামের তেল বাজারে এলেও এখনো অনেক জায়গায় বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এর মাঝেই আবার তেলের দাম বাড়বে এমন গুঞ্জন উঠেছে ঢাকার বাজারে।

Shamol Bangla Ads

পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, ভোজ্যতেল সরবরাহকারী প্রায় প্রতিটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা আগামী সপ্তাহে তেলের দাম বাড়বে বলে তাদের জানিয়েছেন। এ দফায় প্রতি লিটারে দুই টাকা দাম বাড়ানোর কথা বলা হয়েছে। যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে পারে।কোম্পানির প্রতিনিধিরা বাজারে এটাও তাঁদের জানিয়েছেন, ঈদের আগে দুই দফা তেলের দাম বাড়তে পারে। সবমিলে তেলের দাম ৫ টাকা বাড়তে পারে ঈদের আগেই।

বাজারে এসব কথা উঠলেও কোম্পানিগুলো এখনও তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী কোম্পানি টি কে গ্রুপের পরিচালক শফিউল আতহার তাসলিম। তিনি জানান, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এটা ঠিক। তবে দেশের বাজারে তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

Shamol Bangla Ads

একই দিনে ঢাকার কয়েকটি বাজারে কথা হয় বেশকিছু বিক্রেতার সাথে। শান্তিনগর বাজারে ভাই ভাই স্টোরের কর্ণধার আনোয়ার খান জানান, আজ সকালেই রূপচাঁদা কোম্পানির লোক বলে গেছে তেলের দাম বাড়ছে। কয়েকদিন আগে সিটিও (তীর ব্র্যান্ডের তেলের বিক্রয় প্রতিনিধি) বলে গেছে। তিনি জানান, তারা (কোম্পানিরা) এখন এমন হয়েছে, রাত বললে রাত, দিন বললে দিন। যখন যেটা বলবে সেটাই হবে। আমরা সবাই জানি দাম বাড়বে।

রামপুরা বাজারে মুদি দোকানি শামীম আহম্মেদ জানিয়েছেন, সেলস রিপ্রেজেন্টেটিভরা তাঁদের কাছে বলেছেন, এখন দুই টাকা বাড়বে। এরপর আরও তিন টাকা বাড়বে ঈদের আগেই। যদি সেটা না হয়, তবে কোম্পানি মিথ্যা কথা বলে বাজারে চাপ সৃষ্টি করছে। যাতে দোকানিরা বেশি বেশি তেল মজুত করে ঈদের আগে। এটাও তাদের বিক্রি বাড়ানোর কৌশল হতে পারে।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, কোম্পানিগুলো সয়াবিন তেলের বোতলের গায়ে বাড়তি দামের মোড়ক লাগিয়ে সব সময় প্রস্তুত থাকে। কিন্তু কমানোর সময় ধীরগতিতে কমায়। এবার নতুন দাম কার্যকরের ঘোষণা বেশ আগেভাগে দেওয়া হলেও মিল থেকে ডিলার হয়ে এখনো নতুন দামের পণ্য বাজারে আসেনি।এক সপ্তাহ কম দামে তেল বিক্রি করেই এখন বাড়ানোর পাঁয়তারা করছে।

গত ২০ ফেব্রুয়ারি সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে সরকার। যা ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। সে অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা টাকা ও খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা হওয়া কথা।

এদিকে, পাইকারি বাজারে গত কয়েকদিন ধরে বাড়ছে সয়াবিন ও পাম তেলের দাম। বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা দেশের একটি স্বনামধন্য গণমাধ্যমকে জানান, ‘কয়েকদিন ধরে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে। পাম তেলের দাম বাড়ার প্রবণতা বেশি। গত এক সপ্তাহ কেজিতে প্রায় ২-৩ টাকা বেশি বিক্রি হচ্ছে।’

Need Ads
error: কপি হবে না!