ads

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার ট্রলির ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০১৪ ৫:০৮ অপরাহ্ণ

Road-accident3চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলমারি ও কোটালী গ্রামের মাঝে আখ বোঝাই ট্রলির সাথে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল চালক সজীব হোসেন (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সজীব শৈলমারি গ্রামের জুমার আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ফারুক হোসেন জানান, শুক্রবার সকালে একটি ট্রলি কোটালী গ্রামের মাঠ থেকে আখ বোঝাই করে দর্শনায় যাচ্ছিলো। পথে শৈলমারি ও কোটালী গ্রামের মাঝে বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক সজীব নিহত হয়। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!