ads

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় জামায়াতের ৯ নেতা-কর্মীসহ আটক ১৩

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০১৪ ৪:৩০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় জামায়াতের ৯ নেতা-কর্মীসহ আটক ১৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯ জামায়াত নেতা-কর্মীসহ ১৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে জীবননগর ও দামুড়হুদার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামায়াতের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তুহিন আক্তার (৩৮), মৃত শফিউদ্দীনের ছেলে ওয়ার্ড সাধারণ সম্পাদক রতন চৌধুরী (৩৪), আনসার আলীর ছেলে মজিদুল হক (৫০), সেনেরহুদা গ্রামের মৃত জামাত আলীর ছেলে ঝন্টু ইসলাম (৩২), জহুরুল ইসলামের ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি জব্বার আলী (৪২), একরাম আলীর ছেলে হাফিজুল (২৩), সেকেন্দার আলীর ছেলে শরিফুল (২৫), দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত নুরুল হকের ছেলে খাজির রহমান (৫০), চন্ডিপুর গ্রামের ফরমান আলীর ছেলে লিয়াকত আলী (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে আবু সিদ্দিক (৪০), চারুলিয়া গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে কালু (৪২), দলকা লক্ষীপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মিনহাজ উদ্দীন (২৫) ও দর্শনা পাঠান পাড়া গ্রামের রহমান খানের ছেলে আব্দুল বারেক (৫৮)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হসান জানান, আটককৃতদের বিরুদ্ধে জীবননগর ও দামুড়হুদা থানায় মামলা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!