ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জামায়াত নেতা আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৩, ২০১৪ ৬:১৯ অপরাহ্ণ

Council Golam Kibrihaকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মহানগরীর কাউন্সিলরসহ ২ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। ১৩ ফেব্র“য়ারী বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।

Shamol Bangla Ads

কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সালাহউদ্দিন, এসআই সাইফুল, এসআই তাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর নগরীর প্রভাবশালী জামায়াত গোলাম কিবরিয়াকে বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশন অফিসে থেকে বের হওয়ার সময় আটক করা হয়। তিনি জানান-দীর্ঘদিন পলাতক থাকার পর সিটি করপোরেশনের উপস্থিতি খাতা স্বাক্ষর করে পালিয়ে যাওয়ার তাকে আটক করা হয়। জামায়াত নেতা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে বিজিবি মামলা, হরতাল, অবরোধ, বিস্ফোরকসহ প্রায় ডজন খানিক মামলার আসামী। তিনি জানান- এলাকায় মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। কাউন্সিলের ছত্র ছায়ায় তার চাচাতো ভাই নিহাল, জামান, শাওন, টুটুল, বাচ্চু, পরাগ, জামানসহ প্রায় ১০/১৫ জনের সিন্ডিকেট ফেনসিডিল, ইয়াবা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। তার পরিকল্পনার মাধ্যমে এসব ব্যবসা চালিয়ে আসছে বলে জানা যায়। সম্প্রতি র‌্যাব তার বাড়ি ও চাচাতো ভাইকে গ্রেফতারের জন্য অভিযান চালালে মসজিদের মাইক দিয়ে এলাকার মাধ্যমে র‌্যাব’র অভিযান ব্যর্থ করে দেয়।
এ দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা মোঃ মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সাজেদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাও. মোশাররফ হোসেনকে দাউদকান্দি পৌর ভাড়াটিয়া বাড়ি থেকে গ্রেফতার করে। বিভিন্ন অভিযোগের ৫টি মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

Need Ads
error: কপি হবে না!