ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে ৫ জানুয়ারী নির্বাচনে সহিংসতা অগ্নিদগ্ধ পুলিশ কনষ্টেবল ইমাম উদ্দিনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ৬:২৩ অপরাহ্ণ
রামগঞ্জে ৫ জানুয়ারী নির্বাচনে সহিংসতা অগ্নিদগ্ধ পুলিশ কনষ্টেবল ইমাম উদ্দিনের মৃত্যু

রামগঞ্জ (লক্ষীপুর)প্রতিনিধি : ৫ জানুয়ারী নির্বাচনের আগের রাতে লক্ষীপুর- (রামগঞ্জ) আসনের কোমরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত-বিএনপির দেয়া আগুনে আহত পুলিশ কনষ্টেবল ইমাম উদ্দিন(৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেন।
রামগঞ্জ থানা সূত্রে জানা যায়, ৫ জানুয়ারী নির্বাচনের আগের দিন রাতে রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের কোমরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় ভোট প্রতিহতকারী জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে ব্যালট বাক্সসহ কেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় কেন্দ্রের ভিতরে থাকা পুলিশ কনষ্টেবল ইমাম উদ্দিন কেন্দ্র থেকে বের হতে না পারায় তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় অন্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রামগঞ্জ ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করেন। এব্যাপারে গত ১০ জানুয়ারী রামগঞ্জ থানা পুলিশ বিএনপি ও জামায়াতের ১৭জনের নাম উলে­খ করে অজ্ঞাত দুই শতাধীক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ কয়েক বার আসামীদের বাড়ী ঘরে অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি।এ ঘটনার প্রায় ১মাস ১২দিন পর মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমাম উদ্দিনের গ্রামের বাড়ী নোয়াখালী জেলার সুধারাম থানায়। লক্ষীপুর পুলিশ সুপার আবুল ফয়েজ জানান, নিহত ইমাম উদ্দিন লক্ষীপুর সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ী পাশ্ববর্তি নোয়াখালী জেলায়। এব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন পুলিশ কনষ্টেবল ইমাম উদ্দিনের মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা শাহবাগ থানার মাধ্যমে নিশ্চিত হয়েছি তিনি মঙ্গলবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Need Ads
error: কপি হবে না!