ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ৭:৫৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি :  চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপি’র ২১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে এদেরকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
চুয়াডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে বিএনপি’র ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামান (৪৫), মৃত নাজিম উদ্দীনের ছেলে তাহাজউদ্দীন (৪২), ডিঙ্গেদহ গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ওয়ার্ড সাধারণ-সম্পাদক আশরাফ উদ্দীন (৩৫), খেজুরিয়া গ্রামের মৃত সিরাজ জোয়ার্দ্দারের ছেলে মানিক জোয়ার্দ্দার (২৮), জাফরপুর গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৩২), আরামপাড়া গ্রামের আব্দুল হান্নান এর ছেলে মামুন (২৮) ও আলমডাঙ্গা উপজেলার বলসাপুর গ্রামের বিএনপি’র ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৭)কে আটক করে।
এছাড়া, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে এস আই পিয়ার আলী সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার ভন্ডবিলা গ্রামের ছাবের আলীর ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি রিন্টু হোসেন (৪৫), দূর্গাপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গণি (৫৫), মৃত শফি উদ্দীনের ছেলে ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক একরামুল হক (৫৫), আব্দুল লতিফ জোয়ার্দ্দারের ছেলে তমিজ উদ্দীন (৫০), ছাত্র পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে মুকুল (৪০), গেট ভন্ডবিলা গ্রামের ইমাম হোসেনের ছেলে হানিফ উদ্দীন  (৩৫), দুল­ভপুর  গ্রামের মৃত আইনদ্দির ছেলে ইকার আলী (৪০), মনু মিয়ার ছেলে ইনাত আলী (৩০), নাগদাহ গ্রামের তাছের আলীর ছেলে ইদ্রিস আলী (৪৫), হাঁটুভাঙ্গা গ্রামের ফয়জউদ্দিনের ছেলে বিএনপি’র ইউনিয়ন সভাপতি কটা মোল­া (৩৫), গোয়াল বাড়ী লক্ষীপুর গ্রামের শহর আলীর ছেলে রাকিবুল (৩২), হারদী গ্রামের লাল চাঁদের ছেলে বিএনপি ওয়ার্ড সভাপতি নওয়াব আলী (৩৭), ছয়ঘরিয়া গ্রামের বিমল সরকারের ছেলে সুজন কুমার (৩৭) ও ষ্টেশন পাড়ার রুবেলের স্ত্রী আলেয়া খাতুন (৩৪)কে আটক করে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান রোববার দিবাগত রাত ১০টা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চলে। তিনি আরও জানান, আটককৃতদের কয়েকজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানায় মামলা রয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!