ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দলের প্রার্থীর বিরুদ্ধে গেলে কঠোর ব্যবস্থা : এমপি শাওন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০১৪ ৮:২৫ অপরাহ্ণ

pic (2)ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে দিনব্যাপী আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে দলকে সাংগঠনিকভাবে আরো মজবুত করতে কর্মী সভা করেছেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।  শনিবার নিজ বাসভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় । এ সময়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে  সাংসদ শাওন বলেন,আত্মীয় নয় দলকে বড় করে দেখতে হবে। দল থাকলে রাজনীতি থাকবে। আমরা আত্মীয়করণের রাজনীতিতে বিশ্বাস করিনা। যদি কেউ আত্মীয় পরিচয়ে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধাচরন করেন তবে আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা সাংগঠনিকভাবেই তাদের জবাব দিবে। নেতা কর্মীদের উদ্দ্যেশে  এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে কাজ করতে হবে। যদি কারো বিরুদ্ধে দলীয় প্রর্থীর বিরুদ্ধাচরনের অভিযোগ মিলে তবে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময়কালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল , সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম অরুন, প্রচার সম্পাদক আলি আহমেদ বেপারীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!