শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের গোলপাতা কুপ এলাকা থেকে ৩০ বাওয়ালীকে (গোলপাতা সংগ্রহকারী) ১৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। বনবিভাগ ও ব্যাবসায়ী সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত বনদস্যু বেলাল বাহিনী গোলপাতা কুপের মরাভোলা,শান্তিরখাল সহ কয়েকটি এলাকা থেকে মুক্তিপনের দাবিতে বনজীবিদের অপহরন করে। অপহৃতদের বাড়ি শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাসায়ী জানান, মৌসুমের শুরুতেই বনদস্যুদের এই চাঁদাবাজীর ঘটনায় গোলপাতা ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

এব্যাপারে শরণখোলা রেঞ্জের কুপ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র জানান, কয়েক জন বনজীবিকে বনদস্যুরা মুক্তিপনের দাবীতে অপহরণ করেছে বলে তিনি শুনেছেন।




