ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃতীয় দফায় ৮৩ উপজেলায় ভোট ১৫ মার্চ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ

ec-logo-tmশ্যামলবাংলা ডেস্ক : তৃতীয় দফায় ৮৩ উপজেলায় আগামী ১৫ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে ওই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

Shamol Bangla Ads

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ১৭ ফেব্রুয়ারী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৪ ফেব্রুয়ারী। আর ভোটগ্রহণ হবে ১৫ মার্চ।
উলে­খ্য, দেশের ৪শ ৮৭ উপজেলার মধ্যে প্রথম দফায় ৯৮ উপজেলায় ১৯ ফেব্রুয়ারী ভোট হবে। আর দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারী হবে ১শ ১৭ উপজেলায় ভোট। এই দুই পর্যায়ের তফসিল ঘোষণার পর মনোনয়ন সংক্রান্ত আনুষ্ঠানিকতা চলছে। চতুর্থ ও পঞ্চম দফার তফসিলও এ মাসেই ঘোষণা করার কথা রয়েছে। ইতোমধ্যে চতুর্থ দফার ভোট ২৫ মার্চ ও পঞ্চম দফার ভোট ৩১ মার্চ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। আর সর্বশেষ ষষ্ঠ ধাপে ভোট হতে পারে ৩ মে।

Need Ads
error: কপি হবে না!