সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা সাপাহার শাখার কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাপাহার বার্তা কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থা সাপাহার শাখার সভাপতি ছাদেক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় সংস্থার মেয়াদ শেষ হওয়ায় পুরানা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য বাবুল আকতার, কামরুল ইসলাম, ইব্রাহিম খলিল, শরিফ তালুকদার, নয়ন বাবু, নিজামুল হক প্রমুখ।




