মৌলভীবাজার প্রতিনিধি : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, কুলাউড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মঈনুর রহমান সুয়েব দেশে আসছেন। তিনি আগামী ১৯ ফেব্রæয়ারী বুধবার সকালে আমিরাত এয়ার লাইন্সে করে ব্যক্তিগত সফরে দেশে আসছেন। দেশে অবস্থানকালে দলীয় কর্মকান্ডের পাশাপাশি নিজেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখবেন বলে এক বিবৃতিতে জানান। উল্লেখ্য সর্বশেষ তিনি কুলাউড়া টাউন ক্লাবের সভাপতি, কুলাউড়া সম্মিলিত সংস্কৃতিক জোটের সদস্য সচিব সহ দৈনিক প্রথম আলো এবং দৈনিক যুগভেরী পত্রিকায় কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন। দেশে অবস্থানকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।




