ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে ১৩টি অবৈধ দোকান উচ্ছেদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৫, ২০১৪ ৬:৪০ অপরাহ্ণ

ppp-5নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : বুধবার সকালে চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে তুলা উন্নয়ন বোর্ড এর অধিগ্রহণকৃত ১ বিঘা জমির উপর রাস্তার পাশে অবস্থিত ১৩টি দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আর ডি সি রাজশাহীর শিমুল আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা ও চারঘাট মডেল থানা পুলিশ। তুলা উন্নয়ন বোর্ড এর মামলা সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে কিছু স্থানীয় প্রভাবশালী লোকের সহযোগিতায় অবৈধভাবে দোকান পাট স্থাপন করে ব্যবসা করে আসছে।

Shamol Bangla Ads

চারঘাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুব মহিলা লীগের বিশেষ বর্ধিত সভা

চারঘাটে ৮ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারঘাট সফর সফল করতে থানা যুব মহিলা লীগ প্রস্তুতি সভা উপলক্ষে গতকাল বুধবার সকালে চারঘাট আওয়ামীলীগ কার্যালয়ে যুব মহিলা লীগের বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। চারঘাট থানা যুব মহিলা লীগের নাসরিন আরা পারভিন এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মিসেস আখতার জাহান।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুব মহিলা লীগের বিপ্লবী সভানেত্রী অধ্যাপিকা নার্গীস শেলী, বিশেষ অতিথি হিসাবে জেলা মহিলা আ’লীগের সভানেত্রী মর্জিনা পারভীন, উপজেলা মহিলা আ’লীগের সাঃ সম্পাদক ফজিলাতুন নাহার, যুব মহিলা লীগের সাঃ সম্পাদক হাসনা হেনা লাকী, ভায়ালক্ষীপুর ইউনিয়নের সভাপতি ময়না বেগম, চারঘাট পৌর যুবলীগের সভানেত্রী নাসিমা আক্তার বিউটি ও আকলিমা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন, নিমপাড়া ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি নূরে সাবা । চারঘাট পৌরসভাসহ ৬টি ইউনিয়নের যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন আগামী ৮ই ফেব্র“য়ারীর সারদায় জনসভা সফল করতে সকল যুব মহিলা লীগের সকল স্তরের নেতাকর্মীর যোগদানের আহবান জানান।

Need Ads
error: কপি হবে না!