ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় খেঁজুর রসের পায়েস উৎসব

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০১৪ ১:২০ অপরাহ্ণ

Khulna_District_Map_Bangladesh-46মোঃ গোলাম রব্বানী, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় শীতকালীন খেঁজুর রসের পায়েস উৎসব অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার সকালে লোনাপানি মৎস্য গবেষণা সংলগ্ন আম্রকানণে খেঁজুরের রস দিয়ে পায়েস তৈরী করে তা উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোল­া মামুন সিদ্দিকী, ফারাজুল ইসলাম, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, লোনাপানি কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোকবুল হোসেন, হিসাব রক ইকরামুল ইসলাম, মানিক মিয়া, গবেষণা সহকারী খন্দকার সাকিব হোসেন, কেয়ার টেকার মোয়াজ্জেম হোসেন, এ্যাডঃ নাদির আহমেদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস,এম, রেজাউল হক, শেখ আব্দুস সাত্তার, সাবেক সহ-সভাপতি দেবব্রত কুমার রায় দেবু, সাংবাদিক আব্দুল আজিজ, মাওঃ রইসুল ইসলাম, রাকিব হোসেন, সুভাষ বিশ্বাস, মুকুন্দ মন্ডল, প্রশান্ত মন্ডল, সুভাষ মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, পরিমল ঘোষ, তপন ঘোষ, শেখ ইনছার আলী ও নীলকোমল মন্ডল।

Shamol Bangla Ads

পাইকগাছায় নছিমন উল্টে চালক নিহত

Shamol Bangla Ads

খুলনার পাইকগাছায় নছিমন উল্টে এক চালক নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার চাঁদখালী সাহাপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী জানান, সাহাপাড়া গ্রামের নিছার গাজীর পুত্র মফিজুল ইসলাম (৩০) চাঁদখালী থেকে নছিমন চালিয়ে যাওয়ার সময় সাহাপাড়ার গেট পর্যন্ত পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে চালক মফিজুলের মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুজন কুমার সরকার তাকে মৃত ঘোষণা করেন।

কপিলমুনিতে দুধর্ষ ছিনতাই সংঘটিত

দোকান বন্ধ করে বাড়ী ফিরতেই গেইটের কাছেই ছিনতাইকারীদের কবলে পড়েন কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অনাথ সাধু। রোববার রাত ১১ টায় শহরতলীর নাছিরপু গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেচাকেনার টাকা সহ বাড়ীর গৃহবধুর কানে থাকা স্বণের্র দুল ছিড়ে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী দুর্বৃত্তরা ।

জানাগেছে, কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সূর্য ষ্টোরের মালিক অনাথ চন্দ্র সাধু (৫০) প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পুত্র সুমনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তার হাতে বেচাকেনার প্রায় ৪০/৫০ হাজার টাকার একটি ব্যাগ ছিল। এমতাবস্থায় নাছিরপুরস্থ নিজ বাড়ি গেইটের কাছে পৌঁছালে অজ্ঞাত ১০/১২ জন দুর্বৃত্ত¡ পিতা পুত্র দুজনকে ঘিরে ধরে মারপিট সহ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকার শুনে বাড়ির গেইট খুলে তার স্ত্রী বেরিয়ে আসলে কানে থাকা স্বর্ণের দুল ছিড়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ে এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে এক প্রকার অতংক বিরাজ করছে।

Need Ads
error: কপি হবে না!