ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় ব্যাচ ‘৮৮’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০১৪ ১:৩৭ অপরাহ্ণ

kushtia_district_map_bangladesh-125_249কুষ্টিয়া : কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় পাসকৃত ১৯৮৮ সালে কুষ্টিয়া জিলা স্কুলসহ কুষ্টিয়া অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্যাচ ৮৮’র ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সন্ধায় কুষ্টিয়া রাইফেলস্ ক্লাব মার্কেট ব্যাচের অফিসে এ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। ১১টা মোমবাতি জ্বালিয়ে কেক কেটে শুভ প্রতিষ্ঠাবার্ষিকীর সুচনা ঘটে। এর পর আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্টিয়ার সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নসহ আর্ত মানবতার সেবায় ব্যাচ ৮৮ কাজ করে যাচ্ছে। নিজেদের বন্ধুদের মধ্যে বন্ধুত্ব বন্ধনসহ একে অপরের দুঃসময়ে এগিয়ে আসাই এ সংগঠনের মূল উদ্দেশ্যে। ব্যাচ ৮৮’র সভাপতি বিজন কুমার কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাচের সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, ইসমাইল হোসেন মুরাদ, কামরুজ্জামান বিপ্লব, জগলু, জেড জামান ও সাংবাদিক নুর আলম দুলাল প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

কুষ্টিয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোমিজের মনোনয়ন প্রত্যাহারে তৃণমূলে হতাশ

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা: আমিনুল হক রতন আর ভাইস চেয়ারম্যান পদে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ। গত রোববার কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে তাদের একক প্রার্থীতা নিশ্চিত হলে তৃণমুলে স্বস্তি ফিরে আসে। গত নির্বাচনে খোয়ানো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুনরুদ্ধারে কেন্দ্র বিচক্ষনতার পরিচয় দিলেও একদিনের মাথায় সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। চেয়ারম্যান পদে একক প্রার্থী নিশ্চিত হলেও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও বহাল থাকে একাধিক প্রার্থী। আর একারনে অনেকটা অভিমান করেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মোমিজ। তিনি জানিয়েছেন দলীয় সিদ্ধান্তে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে একক প্রার্থী ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিই। অন্য প্রার্থীরাও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন এমনটা প্রতিশ্র“তি দিলেও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অনেকেই প্রত্যাহার করেনি। যেহেতু দলের সিদ্ধান্ত তারা মানেনি আর একারনে আমি দলের একাধিক প্রার্থী থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এদিকে মোমিজ ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম হতাশার সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের ভোটে যোগ্য প্রার্থী হিসেবে মোমিজকে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী ঘোষণা করায় তৃণমূল নেতাদের মাঝে যে উচ্ছ্াস ছিল প্রত্যাহারে তা ঠিক উল্টো পরিস্থিতি সৃষ্টি হয়। রিতিমত হতাশ হয়েছেন তারা। দলমত নির্বিশেষে সকলের মধ্যেই এমন পরিস্থিতি লক্ষ করা গেছে। অনেকেই বলেন চেয়ারম্যান পদে ডা: রতন যোগ্য প্রার্থী হলেও ভাইস চেয়ারম্যান পদে কোন যোগ্য প্রার্থী নেই। এমনকি বিএনপিতেও নেই। আর একারনে ভোটের প্রতি অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছে। তবে এমন পরিস্থিতি দলের জন্য চরম সংকটের আভাস পাওয়া যাচ্ছে মনে করেন অনেকে। এমনিতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী দিতে না পারা অন্য দিকে ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদেও একমাত্র যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার সব মিলিয়ে পরিস্থিতি সংকটময় বলেই মনে হচ্ছে।
অন্যদিকে মোমিজ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করার সংবাদে হতভম্ভ নেতাকর্মীরা তারা জানতে চান কেন মোমিজ মনোনয়নপত্র প্রত্যাহার করলেন।

Shamol Bangla Ads

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

আগামী ২৩ ফেব্র“য়ারী দিনব্যাপী ভোটগ্রহণের দিন ধার্য্য করে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০১৪-১৫ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাচন পরিচালনকারী দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার এ্যাড.হাসেম আলী এ তফসিল ঘোষণা করেন। নির্বাচনের প্রকাশিত তফসিল কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে এ্যাড.হাসেম আলী প্রধান নির্বাচিন কমিশন ও এ্যাড.কাজী কামালুল আজম ও এ্যাড.আখতারুজ্জামানকে সহকারী নির্বাচন কমিশনার মনোনীত করে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৫ ফেব্র“য়ারী বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা বিষয়ে আপত্তিন্ত্রহণ, ৯ ফেব্র“য়ারী রবিবার দুপুর ২টায় খসড়া ভোটার তালিকা বিষয়ে আপত্তি শুনানী, ১০ ফেব্র“য়ারী সোমবার দুপুর ২টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১১ ও ১২ ফেব্র“য়ারী মঙ্গল ও বুধবার বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ১৩ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকেল ৩টায় মনোনয়নপত্র বাছাই এবং ১৬ ফেব্র“য়ারী দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। ১৭ ফেব্র“য়ারী সোমবার বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামী ২৩ ফেব্র“য়ারী রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা এবং ওই দিনই ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

Need Ads
error: কপি হবে না!