ads

রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁর পোরশায় ১৮দলের হরতাল পালন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৫, ২০১৪ ১২:৩০ অপরাহ্ণ

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ-১(পোরশা, নিয়ামতপুর, সাপাহার) আসনে বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচন না হলেও নির্বাচন বাতিল ও প্রতিহতের ঘোষনা দিয়ে বিএনপি সহ ১৮দলের ডাকা সারা দেশে ২দিন ব্যাপি হরতালের শেষদিন পোরশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হচ্ছে ।  রবিবার সরাইগাছি মোড়ে দলের নেতাকর্মীরা সকাল থেকেই জড় হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে সকল প্রকার যানবাহন চলাচল ও দোকানপাঠ বন্ধ করে দেয়। পরে বেলা সাড়ে ১১টায় সহস্রাধীক নেতাকর্মীর অংশ গ্রহনে একটি মিছিল মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্বদেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল ওহাব চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাঃ সম্পাদক আব্দুর রাজ্জাক মিঞা, সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান চৌধুরী ও মঞ্জুরুল হক, যুবদল সভাপতি এহিয়া শাহ মাতিয়া, সাঃ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিকক দল সভাপতি ডাঃ মাহবুবুজ্জামান, ছাত্রদল যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার, সানাউল­া মন্ডল, প্রমূখ। এসময় উপজেলার কোথাও কোন প্রকার অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!