শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারী শ্রীলঙ্কা। ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৭১ রান।

৪ ফেব্র“য়ারী মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে সকালে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলীয় ৩৯ রানের মাথায় সোহাগ গাজীর বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান কৌশল সিলভা। তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ১১ রান। আর দলীয় ৪৯ রানের মাথায় আল আমিন হোসেনের বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন দিমুথ করুনারত্নে। তার সংগ্রহ ছিল ৩১। ১৮ রানে ব্যাট করছেন কুমার সাঙ্গাকারা। তার সঙ্গে ক্রিজের অন্য প্রান্তে রয়েছেন মাহেলা জয়াবর্ধনে।
এর আগে ঢাকা টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ২৪৮ রানের বড় জয় পায় শ্রীলংকা। এর ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা।
এদিকে চোটের কারণে নেই চট্টগ্রাম টেষ্টে নেই রবিউল ইসলাম। বাদ পড়েছেন রুবেল হোসেনও। তবে দলে ফিরেছেন আব্দুর রাজ্জাক ও অলরাউন্ডার মাহমুদুলাহ রিয়াদ। তিন নম্বর ব্যাটসম্যান মার্শাল আইয়ুবের বদলে দলে ফিরেছেন ইমরুল কায়েস। শ্রীলঙ্কা দলে দুটি পরিবর্তন। চোটের কারণে দেশে ফিরে যাওয়া রঙ্গনা হেরাথ ও সামিন্দা এরাঙ্গার জায়গায় দলে ফিরেছেন অজন্তা মেন্ডিস ও নুয়ান প্রদীপ।
বাংলাদেশ : তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, মাহমুদুল্লাহ রিয়াদ ও আল আমিন হোসেন।

শ্রীলঙ্কা : কৌশল সিলভা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিতানাগে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দিলুরুয়ান পেরেরা, নুয়ান প্রদীপ, অজন্তা মেন্ডিস ও সুরঙ্গা লাকমাল।




