ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৪, ২০১৪ ১২:৪৯ পূর্বাহ্ণ

Picture- From 02-02-2014শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সরকারী কলেজ মাঠে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিশিষ্ট শিশু সংগঠক হাবিবা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ওবায়দুর রহমান খায়ের মুন্সী। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম মোবারক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, পিআইও রাকিবুল হাসান, শেরপুর জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল­াহ আল সালেহ, শ্রীবরদী সরকারী কলেজের উপাধ্যক্ষ আলিফ উল­াহ আহসান, শেরপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আ’লীগ নেতা মোহাম্মদআলী লাল, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর শফি উল­াহ জুয়েল, শ্রীবরদী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক নেতা আমান উল­াহ হেলাল, আবুল কাসেম, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, সাংবাদিক ফরিদ আহাম্মেদ রুবেল, জাতীয় সাংবাদিক সংস্থা শ্রীবরদী উপজেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাতেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন।

Need Ads
error: কপি হবে না!