ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবু জাফর বকশীগঞ্জে আওয়ামী লীগের একক প্রার্থী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ৩:১০ অপরাহ্ণ

Img00181জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। ১ ফেব্রুয়ারি শনিবার বিকালে শহরের মালিবাগ মাঠ প্রাঙ্গনে প্রার্থীদের নাম ঘোষনা করেন জেলা আওয়ামীলীগ।
জানাগেছে, বর্ধিত কর্মী সমাবেশে তৃণমূল নেতাকর্মীদের সিদ্ধান্ত ও জনমত যাচাইয়ে উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা আবু জাফর, ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভিপি ও জেলা ওলামালীগের সভাপতি জিয়াউল হক জিয়া, ভাইস চেয়ারম্যান (মহিলা) তাহমিনা মমতাজ পাখির নাম ঘোষনা করেন।
বকশীগঞ্জ আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান,সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, সহ-সভাপতি জয়নাল আবদীন, সেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ূম, সাবেক ছাত্রনেতা মোফাখের হোসেন খোকেন প্রমুখ।
১০ম জাতীয় সংসদ নির্বাচনের বৈধতার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী হওয়া দরকার বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সাংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

Need Ads
error: কপি হবে না!