পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিশিষ্ট আ’লীগনেতা, ইঞ্জিনিয়ার কাশেম (৭০) খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টায় মৃত্যুবরণ করেছেন (ইন্নানিলাহি……….রাজিউন)। তার মৃত্যুতে জেলা-উপজেলা আ’লীগনেতা নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মৃতের বাড়ী চাঁদখালীর কাওয়ালীতে ছুটে গেছেন। কাশেম মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা, ১ পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস,এম, মোস্তফা রশীদি সুজা এমপি, সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা, জেলা আ’লীগনেতা গাজী মোহাম্মদ আলী ও রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, আ’লীগনেতা শেখ রেজাউল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজীসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ মরহুমের বাড়ীতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জানান। শনিবার মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।




