সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে করমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ২ বাংলাদেশী গরু ব্যবসায়ী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১ ফেব্র“য়ারী শনিবার ভোররাতে আরিফ হোসেন (২৭) ও হুমায়ুন (২৫) নামের ২ যুবককে ধরে নিয়ে যায় তারা।

জানা গেছে, শনিবার ভোর রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ডের মেইন পিলার ২৪০/৫ আর এলাকা দিয়ে করমুডাঙ্গা গ্রামের দাউদ আলীর পুত্র আরিফ হোসেন ও রেজাউলের পুত্র হুমায়ন অবৈধ ভাবে ভারত থেকে গরু নিয়ে ফিরে আসার পথে ভারতের তালতলী বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের সেখান থেকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে বাংলাদেশ বিজিবি ক্যাম্পের করমুডাঙ্গা ক্যাম্প ইনচার্জ হাবিলদার জালাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত চেয়ে তালতলী বিএসএফ ক্যাম্পে পত্র প্রেরণ করা হয়। পত্রের জবাবে আটকৃতদের বিএসএফ তাদের নিকটবর্তী বামনগোলা থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে জানান।




