গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্যা ও আওয়ামীলীগ নেত্রী নুরজাহান বেগম(৪৫) কে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস বৃহস্পতিবার ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে দেখতে যান। সেখানে তিনি তার চিকিৎসার খোজখবর নেন এবং শান্তনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. শওকত আরা বেগম, ভোলাহাট আ’লীগের সভাপতি ওয়াজেদ আলী, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মুনসুর আলী, ছাত্রলীগ নেতা মোমিনুল ইসলাম মোমিন প্রমূখ। উল্ল্যেখ যে, শিবগঞ্জে উপজেলার ধুপপুকুর এলাকায় মোবারকপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্যা ও আওয়ামীলীগ নেত্রী নুরজাহান বেগম(৪৫) এর ২২ জানুয়ারি বুধবার সন্ধা সাত টার দিকে হাতপায়ের রগ কেটে ফেলে বিএনপি কর্মীরা। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থান্তাতর করা হয়।




