ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ার পয়সারহাট নদী থেকে অবৈধ ড্রেজার জব্দ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ৬:২২ অপরাহ্ণ

Agailjhara Photo- (2)আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে  বৃহস্পতিবার দুপুরে ড্রেজার মেশিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় প্রশানের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে চাঁত্রিশিরা গ্রামের জেন্নাত আলী সিকদারের পুত্র বালু ব্যবসায়ী আবুল সিকদার, একই গ্রামের ওহাব আলী বকতিয়ারের পুত্র বাবুল বকতিয়ার ও পাশ্ববর্তী খাজুরিয়া গ্রামের ইমাম মজ্জম মিয়ার পুত্র নিজাম মিয়া দীর্ঘদিন থেকে পয়সারহাট ব্রীজ সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। খবর পেয়ে থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বালু ব্যবসায়ী ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ নদী থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করে। এ ঘটনায় থানার এ.এস.আই আবু সাঈদ বাদি হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

Need Ads
error: কপি হবে না!