ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নড়াইলে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ৬:১৭ অপরাহ্ণ

Picture Turkiনড়াইল প্রতিনিধি :  জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার রাতে নড়াইলে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামে। নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম তুর্কি (৩৫)। তার পিতার নাম লাল মিয়া মোল্যা।

Shamol Bangla Ads

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার পূর্বপাড় গ্রামের লাল মিয়া মোল্যার ছেলে তরিকুল ইসলাম তুর্কি স্থানীয় দিঘলিয়া বাজারের একজন চায়ের দোকানদার। তিনি বুধবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্য রওয়ানা হয়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন বাজার থেকে ২০-২৫ গজ দূরে রাস্তার ওপর তার ব্যবহৃত লুঙ্গি, স্যান্ডেল ও হাতমোজা দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাস্তার পার্শ্ববর্তী একটি কলাই ক্ষেতে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের ভাই আব্দুর রহমান মোল্যা জানিয়েছেন, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরাই তুর্কিকে পরিকল্পিতভাবে খুন করেছে। তবে কয়েকটি সূত্র দাবি করেছে, প্রতিপক্ষদের ফাঁসাতে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে বলে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানিয়েছেন, নিহতের গলায় রশি বা মাফলার পেঁচানোর দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। তবে হত্যার রহস্য জানা জায়নি। ময়না তদন্তের জন্য পুলিশ তুর্কির লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!