রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে আলুর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং ক্ষেতে রোগবালাই আক্রমণ করতে না পারায় ফলন ভাল হয়েছে।
এদিকে আগাম আলুর বাজার আসতে না আসতেই দরপতন শুরু হওয়ায় বাম্পার ফলনেও কৃষকদের মুখে হাসি নেই। ফলে গত বছরের মত এবারও আলু চাষীরা লোকসান আতংকে ভুগছেন। আলু চাষীরা জানান গত বছরের লোকসান পুষিয়ে নিতে কৃষকরা জমির আমন কাঠার সাথে সাথে আগাম জাতের আলু চাষাবাদ শুরু করেন। মৌসুমের শুরুতেই আলু বীজের দাম বেশী ছিল। দেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগে সার সংকট সৃষ্টি হওয়ায় বেশী দামে সার কিনতে হয়েছে। গত মৌসুমে সারা বছর আলুর ভাল দাম পাওয়া না গেলেও শেষের দিকে দাম ওঠায় চাষীরা আলুর দাম নিয়ে আশার আলো দেখতে থাকেন। কিন্তু গত বছরের মতো এবারও আলু উত্তোলনের শুরুতেই দাম না পাওয়ায় আলু চাষীর মুখ মলিন হয়ে উঠেছে। রাজারহাট উপজেলার কৃষি স¤প্রসারণ বিভাগ জানান চলতি বছর উপজেলায় ১ হাজার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু এ বছর আলুর আবাদ হয়েছে ৯শ’ হেক্টর জমিতে। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় এবং ক্ষেতে রোগবালাই আক্রমন করতে না পারায় আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আগাম জাতের আলু উত্তেলন হয়েছে। মাঠের সমস্ত আলু উত্তোলন শুরু হতে আরো ১৫-২০ দিন সময় লাগবে। মৌসুমের শুরুতেই আলুর দরপতন হওয়ায় চাষীদের মধ্যে লোকসান আতংক কাজ করছে।
বিদ্যানন্দের আলু চাষী মফিজুল ইসলাম, আঃ ছালাম, আঃ কাদের, জাহাঙ্গীর আলম জানান, গত বছর প্রতিকুল আবহাওয়ার কারণে ক্ষেতে রোগ বালাই বৃদ্ধি পায় ফলে উৎপাদন কম হয়। তাদের খুশি দিন দিন দুঃখে পরিণত হচ্ছে, উত্তোলনের শুরুতেই বাজারে আলুর দরপতনে। তারপরও চাষীদের হতাশ হওয়ার কিছু নেই। দেশের অভূত পরিস্থিতির কারণে দরপতনে সমস্যার সৃষ্টি হয়েছে।




