ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি হেলাল হাফিজকে উৎসর্গ করে নাটক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

সদ্য প্রয়াত বরেণ্য কবি হেলাল হাফিজকে উৎসর্গ করে নাটক নির্মাণ করেছেন রুবেল আনুশ। নাটকের নাম ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’। লিখেছেন আব্রাহাম তামিম। অভিনয় করছেন জুনায়েদ আহমেদ বোগদাদী ও তন্নি মাহমুদ তৃণাসহ ওআরও অনেকে। হেলাল হাফিজের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, মফস্বলের এক তরুণ কবি নীরা নামের এক তরুণীর প্রেমে পড়ে।

Shamol Bangla Ads

নীরাকে নিয়েই লেখা হতে থাকে তার সব কবিতা। তবে তাদের এ প্রেম পূর্ণতা পায় না। নীরার বিয়ে হয় ঢাকায়, কবিও ঢাকায় এসে পুরোদমে সাহিত্যচর্চা চালিয়ে যেতে থাকে। একসময় তার কবিতার বই বের হয়, যে বইয়ের সব কবিতা নীরাকে নিয়ে লেখা। বইটি পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে নীরা। ভালোবাসা দিবস উপলক্ষে কি যেন ভুলতে চেয়েছিলাম নাটকটি প্রকাশ পেয়েছে গ্লোবাল টিভি অনলাইন নামের ইউটিউব চ্যানেলে।

Need Ads
error: কপি হবে না!