মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সুলতানপুর আক্তার উদ্দিন মেহেরুননেছা সরকারী প্রাথমিক ও রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শিক্ষার গুনগত মানোন্নয়নে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮জানু: মঙ্গলবার দুপুরে সুলতানপুর আক্তার উদ্দিন মেহেরুননেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্মুখে বিশিষ্ঠ সমাজসেবক মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহাজাহান, রাউগাও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল জামাল, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মোঃ আতিকুর রহমান, উপজেলা উপসহকারী প্রকৌশলী রফিকুর রহমান ও আব্দুর রাকিব, ইউপি সদস্য আব্দুল মুমিন, মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী রেকু, প্রধান শিক্ষক নুরুল ইসলাম। অনুষ্টানে বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষিকা সেলিনা বেগম।
পরে প্রধান অতিথি আক্তার উদ্দিন মেহেরুননেছা বৃত্তি মা সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরন করেন ।




