মোঃ ফারুক হোসেন, উত্তরা (ঢাকা) : উত্তরা থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ৩৭ বিদেশীর মধ্যে ৭ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দেয়া আসামিরা হলেন লিন ইয়েন টিং, জং বোসেন, লিম জি জিং, লি জিয়া সুরান, লহুয়া ইয়াং, ইয়ান মিন হান এবং হোয়ু টিং। ২৭ জানুয়ারূী সোমবার পৃথকভাবে ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তি জবানবন্দি দেন তারা। বাংলা ইংরেজি ভাষা না জানায় ম্যাজিষ্ট্রেটরা দোভাষীর মাধ্যমে আসামিদের স্বীকারোক্তি রেকর্ড করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১ এর (এএসপি) কাজেমুর রশিদ। আসামিদের ঢাকায় সিএমএম আদালতে হাজির করে এই স্বীকারোক্তি রেকর্ডের আবেদন করেন। পরে ৭ আসামিসহ ৪২ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

উলেখ্য, ১৯ জানুয়ারি রাতে সোয়া ৯ টার দিকে উত্তরা ১২ নাম্বার সেক্টরে ২৮ নাম্বার বাড়িতে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করে র্যাব। আটককৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশ ছাড়াও ৩২ জন তাইওয়ান এবং ৫ জন চীনের নাগরিক। তাদের কাছ থেকে ল্যাপটপ, ওয়াকিটকি, বিভিন্ন ব্যান্ডের ক্যাবল, সিম কার্ড এবং মডেমসহ ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করা হয়।




