ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুর-৬ আসনের উপ-নির্বাচনে ড. শিরীন শারমিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৮, ২০১৪ ৮:৪৫ অপরাহ্ণ

spekaer-2শ্যামলবাংলা ডেস্ক : রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে নবম জাতীয় সংসদের বিদায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। ২৮ জানুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গেজেট প্রকাশ করা হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে তাকে সাংসদ নির্বাচিত ঘোষণা করেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। তিনি গণমাধ্যমকে জানান, বেলা ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইয়ের পর কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

উলে­খ্য, ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ও রংপুরের দু’টি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী রংপুর-৬ আসনটি ছেড়ে দিলে ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Need Ads
error: কপি হবে না!