ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট এবিএম মুসার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক চান মিয়া, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক বিজয় দত্ত, প্রচার সম্পাদক রাজ উদ্দিন, নির্বাহী সদস্য সৈয়দ হারুন অর-রশিদ, সদস্য বিজয় রায়, নুর মিয়া রাজু, রেজাউল করিম রেজা, নুরুল ইসলাম, হামিদুর রহমান বাবলু, কৃপেশ চন্দ, ডাঃ সুধাম দেব, সাংবাদিক নুর উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, আতিকুর রহমান মাহমুদ, জুনাইদ আহমদ, মিজানুর রহমান ফজলু, সেলিম মাহবুব, আলাউদ্দিন, তমাল পোদ্দার, আমিনুল ইসলাম আজির, নাজমুল ইসলাম, ফটোগ্রাফার আমির আলীসহ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। পৃথক বিবৃতিতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক থেকে প্রকাশিত মাসিক মানব চাহিদার সম্পাদক ফজলুল হক নোমান।
ছাতকের পল্লীতেভয়াবহ অগ্নিকান্ড ২৫লক্ষ টাকার মালামাল ভষ্মিভূত, আহত ১

ছাতকের পল্লীতে প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদিরের পুত্র রফিক মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রবাসী আব্দুল কাদিরের স্ত্রী সায়েরা বেগম (৪৫) গুরুতর আহত হয়। তাকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ধান, বসতঘরসহ অন্তত ২৫লক্ষ টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘরে থাকা দেড়শ’ মন ধান, নগদ টাকা, ২০ভরি ওজনের স্বর্ণালংকার, ৬টি ষ্টিল আলমিরা, পালং, সোফা সেটসহ আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়। গৃহকর্তা রফিক মিয়া জানান, অগ্নিকান্ডের ঘটনায় তার অন্তত ২৫-৩০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ছাতকে রাধা গোবিন্দ জিউর আখড়ায় চুরি
ছাতকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সদরপুর গ্রামের রাধা গোবিন্দ জিউর আখড়ায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা পিতলের তৈরি মুর্তি ও রোপ্যালংকারসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আখড়া পরিচালনা কমিটির মিরেন্দ্র কুমার দাস গত ৬ এপ্রিল ছাতক থানায় জিডি (নং-২৬৯) এন্ট্রি করেন। গত ৩১ মার্চ গভীর রাতে আখড়ার দরজা ভেঙ্গে পিতলের তৈরি একটি গোপালের মুর্তি, রূপার তৈরি দুটি মুর্তির মাথার চুড়া, পিতলের তৈরি একটি পঞ্চ প্রদীপ, একটি ঝাঞ্জ, একটি ঘন্টা চুরি হয়ে যায়।
সাংবাদিক পুত্র শিপু’র উপর এসিড নিক্ষেপ
ছাতক যুগান্তর স্বজন সমাবেশ নেতৃবৃন্দের ক্ষোভ

দৈনিক যুগান্তর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সাংবাদিক হাবিব সারওয়ার আজাদের পুত্র শিহাব সরোয়ার শিপু (৯)’র উপর এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন, যুগান্তর স্বজন সমাবেশ ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা কমিটির আহবায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বিজয় রায়, সদস্য সুমন দাস, তমাল পোদ্দার, অজিত দাস, বিজিত চক্রবর্তী, সেলিম মাহবুব, কবির মিয়া, বদরুল আমীন রুবেল, দিপা দাস, তন্ময় চৌধুরী তপু, সাথী দাস, তন্বী পাল, পিংকি দাসসহ নেতৃবৃন্দ সাংবাদিক পুত্রের উপর এসিড নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।




