নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শীর্তাত দরিদ্র মানুষ ও মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ও জেলা প্রশাসন। রোববার সকালে নীলফামারী চেম্বার ভবন চত্তরে ঢাকা চেম্বারের দেয়া ২৫০ পিস কম্বল দুস্থ শীতার্তদের মাঝে বিতরণ করেন নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এসময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল করিম খান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শফিউল ইসলাম, নীলফামারী চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, সদস্য আব্দুল কুদ্দুস চৌধুরী, আখতার হোসেন স্বপন, তাপস কুমার সাহাসহ চেম্বাররের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে জেলা প্রশাসনের উদ্দ্যেগে মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয়ের দেয়া ১৫০ পিস কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এ সময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুন্নবী, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, আমিুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, ত্রান ও পুর্নবাসন মন্ত্রনালয় থেকে এসব কম্বল দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য।
সৈয়দপুরে হেলথ ক্লাব এন্ড জীম এর উদ্যেগে কম্বল বিতরণ
এম. এ করিম মিষ্টার, নীলফামারী প্রতিনিধি ২৭ জানুয়ারি \
নীলফামারীর সৈয়দপুরে হেলথ ক্লাব অ্যান্ড জীম এর উদ্যোগে শহরের দুস্থ’, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের শেরে বাংলা সড়কের( সিনেমা রোড) অত্যাধুনিক সুপার মার্কেট “ সৈয়দপুর প্লাজায়” আনুষ্ঠানিকভাবে ওই কম্বল বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ করেন হেলথ ক্লাব জীম এর পরিচালক মো. সোহাগ এবং শেখ কামাল। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও ওইদিন রাতে রাস্তায় ছিন্নমূল দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন প্রতিষ্ঠানের সদস্যরা। সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়।
নতুন কম্বল হাতে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পান হাসিনা বেগম (৬৫ ) নামের এক বৃদ্ধা। এ সময় আনন্দে তাঁর চোখে পানি আসে। এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, শীতবস্ত্রের অভাবে এতোদিন আমি শীতে খুব কষ্ট পাচ্ছিলাম। আজ যে কম্বল পেলাম তা দিয়ে আমার শীতের কষ্ট দূর হবে। যারা আমার শীত নিবারণের ব্যবস্থা করেছেন আলাহ কাছে দু’হাত তুলে দোয়া করি তারা যেন ভাল থাকেন। জীম এর পরিচালক মো. সোহাগ এবং শেখ কামাল জানান, আমরা নিজেদের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা নিয়েছি। তারা বলেন, সমাজের বিত্তবানরা যদি শীতার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে দুস্থ, অসহায় শীতার্ত মানুষ শীতে কষ্ট লাঘব হবে। তারা সমাজের সম্পদশালী ও বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। হেলথ ক্লাবের পরিচালক সোহাগ বলেন সেবামূলক কাজ শুধু নয়, মাদকের বিরুদ্ধে আমরা বিভিন্ন রকম কর্মসূচির উদ্যোগ নিয়ে কাজ করে যাব। আর এ জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ডিমলায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর ডিমলায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে তিস্তা কলেজ মাঠে তিস্তা পাড়ের ৫শ’ পরিবারকে একটি করে কম্বল বিতরণ করা হয় রবিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এবিএম কামারুল ইসলাম, ব্যাংকের রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক অরজিৎ কুমার দাস, নীলফামারী শাখার ম্যানেজার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তামান্না তাবাসসুম শাহ্ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে ডিমলার তিস্তার চরাঞ্চলে বসবাসরত পশ্চাদপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের জন্য পলী শ্রী-রিকল প্রকল্পের উদ্যোগে কর্মএলাকার সকল সিবিও পক্ষে গোলাপ সংগঠনের সাথে এসিআই প্রা: কেম্পানির সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারীতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ল্যাট্রিন বিতরণ
নীলফামারীতে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও নিরাপদ পানি সরবরাহের জন্য ব্র্যাকের ওয়াশ কর্মসূচি কর্মসূচি অব্যাহত রেখেছে। কর্মসূচি বাস্তবায়নে জেলার দারোয়ানী বাজার ও কাজীরহাট স্যানিটারি কারখানা থেকে ১৬টি দরিদ্র পরিবারের মাঝে ১৬ সেট ল্যাট্রিন বিতরণ করা হয়েছে রবিবার। বিতরণী অনুষ্ঠানে ব্র্যাক জেলা প্রতিনিধি রইস উদ্দিন, ব্র্যাক ওয়াশ কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক সিরাজুল ইসলামসহ কর্মচারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।




