ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে উপজেলা চেয়ারম্যান ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৬, ২০১৪ ৮:৫৯ অপরাহ্ণ

jamalpur pic 2--25-1-14জামালপুর প্রতিনিধি : জামালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ, বিএনপি জাতীয় পার্টি ও বিজেপিসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Shamol Bangla Ads

জামালপুর সদর : উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ প্রার্থীা হলেন-বর্তমান চেয়ারম্যান বিজন কুমার চন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান স্বপন, আসাদুজ্জামান আকন্দ বাবু, আব্দুল জলিল ও আফজাল হোসেন বিদ্যুৎ।
বিএনপি’র দলীয় প্রার্থীরা হলেন- সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিলন। বিজেপির প্রার্থী হয়েছেন কাজী নজরুল ইসলাম। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন খলিলুর রহমান, কাজী মশিউর রহমান ও মুকুল তালুকদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, রায়হানা রহমান লতা, ফেরদৌসি বেগম, সেলিনা বেগম ও সৈয়দা নাজনীন। একই পদে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি আমজাদ হোসেন ভোলা মলি­ক।

সরিষাবাড়ি : উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন পাঠান, বিএনপি’র ফরিদুল কবীর তালুকদার শামীম, আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, আজিম উদ্দীন সরকার। জাপা (এরশাদ)’র মোজাম্মেল হক। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হাই, জহুরুল ইসলাম, মিজানুর রহমান, ফতেহ লোহানী, মামুনুর রশীদ ফকির, নুরুল হক ও খোরশেদ আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শরিফা ইয়াসমীন, বেগম জহুরা লতিফ, জাহানারা হাবীব, রীনা আক্তার, হুসনেআরা আসমা ও হামিদা ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

Need Ads
error: কপি হবে না!