ঠাকুরগাঁও প্রতিনিধি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঠাকুরগাঁও জোনাল কার্যালয়ের উদ্যোগে রবিবার দুস্থ মুক্তিযোদ্ধা ও আদিবাসীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাংকের জোনাল কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের জোনাল ব্যবস্থাপক এস এম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর মেয়র এস এম এ মঈন, জোনাল নিরিক্ষা কর্মকর্তা তুলসি দাস বসাক, জেলা মুক্তিযোদ্ধার সাবেক ইউনিট ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সাংবাদিক আব্দুল লতিফ, বাবুল তিগ্যা, সেতারা বেগম, সাবেদ আলী প্রমুখ।

এসময় দুস্থ মুক্তিযোদ্ধা ও আদিবাসীদের মাঝ কম্বল তুলে দেন। উলেখ্য, রাকাব এর আগে বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুরেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।




