ঝালকাঠি প্রতিনিধি : পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে যোগাযোগ মন্ত্রী করার দাবীতে ঝালকাঠির রাজাপুরে গতকাল বিকালে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। রাজাপুর প্রেসক্লাব চত্ত¡রে দক্ষিণাঞ্চলের সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সকল বক্তারা আনোয়ার হোসেন মঞ্জুকে যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানান। পরে রাজাপুর প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে জেপি নেতা নাসির উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি উলে¬খ করেন দীর্ঘ এক যুগের বেশি অভিজ্ঞতা সম্পন্ন সফল যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বন ও পরিবেশ মন্ত্রনালয় থেকে যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়ার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




