ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গৌরনদীতে স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্ত্তিত ৫৫তম সার্বভৌম ভক্ত সম্মিলনী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৪ ৬:৩৪ অপরাহ্ণ
গৌরনদীতে স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্ত্তিত ৫৫তম সার্বভৌম ভক্ত সম্মিলনী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : সদ্গুরু পরিব্রাজকাচার্য্য শ্রীমৎ স্বামী ১০৮ নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্ত্তিত ৫৫তম সার্বভৌম ভক্ত সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম প্রাঙ্গণে ২৫-২৭ জানুয়ারি তিনদিন ব্যাপী ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের পালিত হবে। উক্ত অনুষ্ঠানে শ্রীশ্রী ঠাকুরের ভক্ত-শিষ্য, সুধীবৃন্দ ও মমতাময়ীদের যথাসময়ে অংশগ্রহণের জন্য সার্বভৌম ভক্ত সম্মিলনী উদ্যাপন পর্ষদের সম্পাদক গৌতম বণিক অনুরোধ জানিয়েছেন।

আগৈলঝাড়ায় সিএইচসিপি’র কর্মী কল্যাণ সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

Shamol Bangla Ads

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট- সিএইচসিপি’র কর্মী কল্যাণ সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও ২০১৪-১৫ সালের জন্য দু’বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সিএইচসিপি’র কাঠিরা অফিসে প্রকল্প কর্মকর্তা জেম্স রিপন বাড়ৈর সভাপতিত্বে সংস্থার কর্মী কল্যাণ সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সিএইচসিপি’র মাদারবাড়ি অফিসের প্রকল্প কর্মকর্তা ভিভিয়ান কল্যাণ সরকার, কর্মী কল্যাণ সংগঠনের সহ-সভাপতি মো. নিজামুল ইসলাম, সাধারণ সম্পাদক নিখিল রায়, সহ-সম্পাদক নেলসন পিটার বেপারী, নির্বাহী সদস্য ডলি বড়াল, রামকৃষ্ণ বৈরাগী প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনে ২০১৪-১৫ সালের জন্য কর্মী কল্যাণ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৩জন ভোটারের প্রত্যক্ষ ভোটে সভাপতি জেমস রিপন বাড়ৈ, সাধারণ সম্পাদক জাস্টিনা পবিত্র বিশ্বাসসহ ৭ সদস্য বিশিষ্ট দু’বছর মেয়াদী কার্যকর কমিটি গঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান।

Need Ads
error: কপি হবে না!