আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : মাদক নয় ক্রীড়ার উচ্ছলতায় জাগবো, পৃথিবীকে জানবো। এই শ্লোগানকে সামনে রেখে আনন্দো উল্লাস উদ্দিপনা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর বাজার চত্বরে শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় ফাইনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর এলাকা বাসীর আয়োজনে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্টে শাকিল ভ্যারাইটিস ষ্টোর কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আত্রাই অফিসার্স ক্লাব।
এই টুর্নামেন্টে অংশ নেয় ১৬ টি দল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। ভবানীপুর বাজার বনিক সমিতির সভাপতি আরিফুজ্জামান লেবু সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম, ইউনিয়ন যুবদল সভাপতি হাজের আলী, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন চঞ্চল, দৈনিক সংবাদের স্থানীয় সাংবাদিক তাপস কুমার, দৈনিক জনতার স্থানীয় সাংবাদিক নাজমুল হক নাহিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী জিয়ার আলী খাঁ, বাবর আলি শেখ, ওয়াজেদ আলী লিটন, আইনুল হক, রুহুল আমিন সিদ্দিক, সেলিমুজ্জামান ডিসান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ এলকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডি,এস জাহিদুল ইসলাম জাহিদ।




